৪ মে ২০২৬

যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটে উল্টে গেল ফেরি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটে উল্টে গেল ফেরি
বাংলাপ্রেস ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ১৪টি যানবাহন নিয়ে একপাশ কাত হয়ে আমানত শাহ নামের একটি ফেরি ডুবে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান। তিনি জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে আমানত শাহ ফেরি। ওই সময় ফেরি থেকে দুই-তিনটি যানবাহন নামার পরপরই একপাশ কাত হয়ে ওই ফেরি ডুবে যায়। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে কাজ করছে পাটুরিয়া ঘাট ফায়ার সার্ভিস (ভাসমান স্টেশন) ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, আমানত শাহ ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে শিবালয় উপজেলার ৫ নম্বর ফেরিঘাটে এসেছিল। এর মধ্যে ৩-৪টি গাড়ি আনলোড হয়। এরপরই ফেরিটি উল্টে যায়। ফেরিতে ১৭টি ট্রাক ছিল এবং বেশকিছু যাত্রী ছিল। যখন ফেরিটি কাত হয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে গেছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমাদের উদ্ধারকাজ চলমান রয়েছে। আমরা চেষ্টা করছি ফেরিতে যারা ছিল তাদের জীবিত উদ্ধার করে আনার। মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ জানান, আমরা একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনা কেন ঘটল তা তদন্তসাপেক্ষে বের হয়ে আসবে। আমাদের প্রথম কাজ হচ্ছে, ভেতরে যদি কোনো লোকজন থাকে তাদের দ্রুত উদ্ধার করা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি