৫ মে ২০২৬

যাদের মনোনয়নপত্র বাতিল হলো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যাদের মনোনয়নপত্র বাতিল হলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহী ৩ হাজার ৬৫ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি নেতা আমান উল্লাহ আমান, ব্যারিস্টার আমিনুল হক, সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, গিয়াস কাদের চৌধুরী, আমির কাদের চৌধুরী, আসলাম চৌধুরী, ঢাকা-১০ আসনের গনফোরামের ফরিদুল আকবর, ঢাকা-২০ তমিজ উদ্দিন ও সুলতানা আহমেদ, গণফোরামের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, বিকল্পধারার মাসুম বিল্লাহ, ঋণ খেলাপি হওয়ায় পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, ঢাকা-১৭ আসনের স্বতন্ত্রপ্রর্থী ব্যারিষ্টার নাজমুল হুদার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া, বিএনপি নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও তার ছেলে হেলাল উদ্দিন, বিএনপির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রশিদুজ্জমান মিল্লাত, খালেদা জিয়ার উপদেষ্টা মসিউর রহমান, তৌহিদুল ইসলাম, নাগরিক ঐক্যের জাহিদুর রহমান এর মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন। আর বিএনপিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন পাওয়া গোলাম মাওলা রনির মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। সেই সঙ্গে, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এছাড়া বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ঐক্যফ্রন্টের প্রার্থী রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকার, আলোচিত হিরো আলম খ্যাত আশরাফুল আলমের মনোনয়নপত্রও বাতিল হয়েছে।

ঋণ খেলাপির কারণে ঢাকা-৯ আসনে বিএনপির আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল করা হয়েছে। বিএনপির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ছয়জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় নাটোর-১ আসনে সাম্যবাদী দলের বীরেন্দ্রনাথ সাহা, নাটোর-৪ আসনে মুসলিম লীগের শান্তি রিবেরু, জাসদ (ইনু) দলের রনি পারভেজের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টির আলাউদ্দিন মেধা, জাল স্বাক্ষরের কারণে স্বতন্ত্র প্রার্থী দোলেয়ার হোসেন খান এবং নাটোর-২ আসনে মামলায় সাজা হওয়ার কারণে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল প্রার্থীদের বেশিরভাগই আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী গেলো ২৮শে নভেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। আজ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর দাখিল করা ৩ হাজার ৬৫ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন রিটার্নিং কর্মকর্তারা। যাচাই বাছাই শেষে আজই বৈধ প্রার্থীর তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কার্যালয়ের সামনে দেয়া হবে। তবে, কারও মনোনয়নপত্র বাতিল হলে আপিল করতে পারবেন প্রার্থীরা।

আগামী ৯ই ডিসেম্বরের মধ্যে বৈধ প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। তারপরের দিন ১০ই ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি