৬ মে ২০২৬

ইয়েমেনের সানায় হামলা চালিয়েছে ইসরায়েল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইয়েমেনের সানায় হামলা চালিয়েছে ইসরায়েল
বাংলাপ্রেস ডেস্ক:  ইসরায়েল বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীরা। ইরান-সমর্থিত গোষ্ঠীটির ওপর চার দিন আগেও প্রাণঘাতী বোমাবর্ষণ চালিয়েছিল ইসরায়েল। হুথিদের সংবাদমাধ্যম আল-মাসিরাহ এক্সে লিখেছে, ‘রাজধানী সানায় ইসরায়েলি হামলা’। তবে বিস্তারিত তথ্য জানায়নি তারা।তবে ইয়েমেনের সানায় হুথিদের ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ আঘাত হানার কথা স্বীকার করেছে ইসরায়েল।  এক সামরিক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, তাদের বাহিনী ইয়েমেনের সানায় হুথি ‘সন্ত্রাসী সরকারের একটি সামরিক লক্ষ্যবস্তুতে’ সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, বিদ্রোহীরা ইসরায়েলের দিকে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে এবং জাহাজে আক্রমণ চালিয়েছে, যা ‘আঞ্চলিক স্থিতিশীলতাকে দুর্বল করছে ও বৈশ্বিক নৌ-চলাচলের স্বাধীনতা ব্যাহত করছে।’ হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবেই তারা এসব অভিযান চালাচ্ছে বলে দাবি করে আসছে ইসরায়েল।অন্যদিকে হুথিরা দাবি করে, ফিলিস্তিনিদের সমর্থনেই তারা নিয়মিত ইসরায়েলে হামলা চালাচ্ছে। ইসরায়েলের হামলায় সোমবার সানায় অন্তত ১০ জন নিহত ও ৯০ জনের বেশি আহত হয়েছিল বলে হুথি বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হুথিদের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে প্রেসিডেন্ট প্রাসাদও রয়েছে। হুথিরা বুধবার ইসরায়েলে নতুন একটি ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে।তবে ইসরায়েল জানিয়েছে, তারা সেটি প্রতিহত করেছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই হুথিরা নিয়মিত ইসরায়েলের দিকে হামলা চালাচ্ছে ও লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল-সংযুক্ত বলে দাবি করা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। ২০১৪ সাল থেকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণে রয়েছে হুথিরা। তারা ইরানের নেতৃত্বাধীন ইসরায়েলবিরোধী জোটের অংশ, যেখানে মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি সশস্ত্র গোষ্ঠী অন্তর্ভুক্ত।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি