৪ মে ২০২৬

ইয়েমেনের প্রায় এক কোটি ৪০ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইয়েমেনের প্রায় এক কোটি ৪০ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে

বাংলাপ্রেস অনলাইন: ইয়েমেন ও আন্তর্জাতিক অঙ্গনের ৩৫টি এনজিও দ্রুত ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। এসব এনজিও গতকাল (বুধবার) বলেছে, ইয়েমেনের প্রায় এক কোটি ৪০ লাখ মানুষ একেবারে ভয়াবহ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

এনজিওগুলো এক বিবৃতিতে বলেছে, “এক কোটি ৪০ লাখ নারী, পুরুষ ও শিশু দুর্ভিক্ষের মুখে রয়েছে যা দেশের মোট জনসংখ্যার অর্ধেক। এর আগে কখনো এতটা জরুরি অবস্থা ছিল না।”

বিবৃতিতে যুদ্ধরত পক্ষগুলোকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে রাজি করানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানানো হয়। পাশাপাশি ইয়েমেন যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে তার সরবরাহ বন্ধ করারও দাবি জানিয়েছে এনজিওগুলো।

এছাড়া, ইয়েমেনের হুদাইদাহ বন্দর দিয়ে যাতে জরুরি ত্রাণ সরবরাহে বাধা না দেয়া হয় এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানিয়েছে। ইয়েমেনের চলমান সংকটকে মনুষ্যসৃষ্টি বলেও বিবৃতিতে উল্লেখ করেছে এনজিওগুলো। তারা বলেছে, জরুরি পণ্য সরবরাহে বাধা দেয়ার কারণেই এ অবস্থা তৈরি হয়েছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র আরব দেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এক পর্যায়ে তারা ইয়েমেনের ওপর আকাশ, স্থল ও নৌপথের অবরোধ দেয়। ফলে দেশটিতে বাইরে থেকে তেমন কোনো ত্রাণ আসতে পারছে না।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি