ইয়েমেনে ২৪ ঘন্টায় নিহত ১৪৯
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস অনলাইন : ইয়েমেনের হোদেইদা নগরীতে ২৪ ঘন্টায় সরকারের অনুগত বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪৯ জন নিহত হয়েছে। সোমবার দেশটির চিকিৎসা কর্মী ও সামরিক সূত্র একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি/বাসস।
হোদেইদার এক সামরিক সূত্র ইয়েমেনের প্রধান বন্দর নগরীতে এই সংঘর্ষে সাত বেসামরিক লোকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে। হোদেইদার হাসপাতালের চিকিৎসাকর্মীরা জানায়, গতরাতে ১১০ হুতি বিদ্রোহী ও সরকারের অনুগত ৩২ যোদ্ধা নিহত হয়েছে। সামরিক সূত্র নিশ্চিত করেছে যে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি