৭ মে ২০২৬

ইয়াংগুন দুর্ঘটনা: রাতে দেশে ফিরছেন বিমানের আহত পাইলটসহ অন্যরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইয়াংগুন দুর্ঘটনা: রাতে দেশে ফিরছেন বিমানের আহত পাইলটসহ অন্যরা

বাংলাপ্রেস ডেস্ক: ইয়াঙ্গুন বিমানবন্দরে দুর্ঘটনায় আহত পাইলট ও কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের দেশে ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট আজ শুক্রবার বিকেলে মিয়ানমার গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, বেলা সাড়ে ৩টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে মিয়ারমারের উদ্দেশে যাত্রা করে। আহত যাত্রীদের মধ্যে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদেরও ফিরিয়ে আনা হবে।

চিকিৎসকদের পরামর্শ ও মিয়ানমারের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্লাইটটি রাতে ঢাকায় ফিরবে বলে জানান শাকিল মেরাজ।

বৈরি আবহাওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ বিজি-০৬০ ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণকালে রানওয়ে থেকে বাইরে চলে যায়। বিমানটিতে এক শিশুসহ ২৯ জন যাত্রী, দুইজন পাইলট, দুইজন কেবিন ক্রু ও দুইজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, আহত যাত্রীদের চিকিৎসা ও অন্যান্য সকল ধরনের সেবা ও সহযোগিতা দেয়ার জন্য বিমানের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস হাসপাতালে ভর্তি যাত্রীদের সার্বিক বিষয়ে তদারকি ও খোঁজখবর রাখছে। আহত যাত্রীরা সবাই এখন শঙ্কামুক্ত। যাত্রীদের বিষয়ে খোঁজখবর নেবার জন্য তাদের আত্মীয় স্বজনকে বিমানের অপারেশন কন্ট্রোল সেন্টারের +৮৮০২৮৯০১৫৩০ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি