৪ মে ২০২৬

ইয়াবাসহ নারী ইউপি সদস্য আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইয়াবাসহ নারী ইউপি সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়া থেকে সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ১ হাজার ৮৯৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কাকলী আক্তার (৩৫) নামে এক ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বুধবার বিকালে জেলা শহরের রামরাইল ব্রীজ এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাকলী আক্তার জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন পরিষদের ৪,৬ ও ৭ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ও একই এলাকার মো. মনির হোসেনের স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের রামরাইল এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় একটি সিএনজি চালিত অটোরিক্সায় অভিযান চালালে কাকলীর ব্যানেটি ব্যাগ থেকে ১ হাজার ৮৯৯ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় কাকলী আক্তারকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

তিনি আরও জানান, কাকলী আক্তার দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্টতার বিষয়ে স্বীকার করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি