৪ মে ২০২৬

ইয়াবাসহ মাদ্রাসা শিক্ষক ও মুয়াজ্জিন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ইয়াবাসহ মাদ্রাসা শিক্ষক ও মুয়াজ্জিন আটক

বাংলাপ্রেস অনলাইন: চট্টগ্রামের কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদ্রাসা শিক্ষক ও মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, শুক্রবার দিবাগত রাতে স্টেশন রোডের হোটেল ম্যানিলার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কক্সবাজার জেলার মহেশখালী হোয়াইনক এলাকার কবির আহমদের ছেলে মো. বেলাল (২৯) ও একই এলাকার তাজের মুল্লুকের ছেলে মো. আবুল বশর (৩৫)। বেলাল রামু এলাকার কাউয়ারকুপ জামে মসজিদের মুয়াজ্জিন ও আবুল বশর রামু হেদায়েতুল উলুম হেফজ খানার শিক্ষক বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে স্টেশন রোডের হোটেল ম্যানিলার সামনে ৫ হাজার পিস ইয়াবাসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তারা নিজেদের ইয়াবা বহনকারী বলে দাবি করেছে।

বাংলাপ্রেস / এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি