৫ মে ২০২৬

ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় কারারক্ষী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় কারারক্ষী আটক
বাংলাপ্রেস ডেস্কঃ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় ১৮৭ পিস ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কারাগারের মূল ফটক (আরপি গেট) থেকে তাকে আটক করা হয়। আটক কারারক্ষীর নাম শাহিনুর ইসলাম (২৮)। তিনি ঢাকার ধামরাই থানার কুশোরিয়া ইউনিয়নের রাধানগর এলাকার আবদুল জলিল-এর ছেলে। শাহিনুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারারক্ষী হিসেবে কর্মরত আছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার সৈয়দ সায়েম হোসেন জানান, কারারক্ষী শাহিনুর ইসলাম বাইরে থেকে কারাগারে প্রবেশ করছিলেন। এই সময় আরপি গেটের কারারক্ষীরা তল্লাশি করে। এই সময় তার কাছে থেকে ১৮৭ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ শাহিনুরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ইয়াবাসহ আটকের পর তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি