৬ মে ২০২৬

ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের বিরুদ্ধে ভোটারদের মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের বিরুদ্ধে ভোটারদের মামলা
নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের ফল অনুমোদনে বারবার বাধা দেওয়ার অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার মিশিগান রাজ্যের ডেট্রয়েট শহরের একটি সংগঠন ও তিনজন ভোটার ওয়াশিংটন ডিসির ফেডারেল জেলা আদালতে এই মামলা করেন। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিভিন্ন অঙ্গরাজ্যে মামলা করেছিলেন ট্রাম্প। তার প্রায় সব মামলাই খারিজ হয়ে যাওয়ার পর এ মামলা দায়ের করা হয়। মিশিগান ওয়েলফেয়ার রাইটস অর্গানাইজেশন নামের ওই সংগঠন ও তিন ভোটার মামলায় ট্রাম্পের বিরুদ্ধে মিশিগানে নির্বাচনের ফল অনুমোদনে বাধা দেওয়ায় এবং আইনপ্রণেতাদের চাপ দেওয়া থেকে ট্রাম্পকে বিরত থাকতে আদালতকে আদেশ দিতে অনুরোধ করেন। সেই সঙ্গে কৃষ্ণাঙ্গ ভোটারদের বঞ্চিত করা বিশেষ করে ওয়েইন কাউন্টির ভোটারদের বঞ্চিত করার অপচেষ্টা করা হচ্ছে বলে মামলায় উল্লেখ করা হয়। ট্রাম্প ১৯৬৫ সালের ভোটাধিকার আইনের ১১ (বি) ধারা লঙ্ঘন করেছেন বলেও মামলায় দাবি করা হয়। মামলায় উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প মিশিগানের ভোটের ফল অনুমোদনে তার দল, রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের চাপ দিচ্ছেন। ট্রাম্প ও তার সহযোগীরা মূলত কৃষ্ণাঙ্গ অধ্যুষিত শহরগুলোকে টার্গেট করে ভোটে জালিয়াতির মিথ্যা অভিযোগ বারবার করছেন এবং এসব অভিযোগ আদালত থেকে খারিজ হয়ে যাচ্ছে। এর আগে মিশিগানে ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ করে দেন স্থানীয় আদালতের এক বিচারক। ৬ নভেম্বর ওই আদালতের বিচারক সিনথিয়া স্টিফেনস মামলাটি খারিজ করে দেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি