
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছানোর পরে টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের সঙ্গে কথা বলেন মোমেন।সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান বব মেনেন্দেজসহ আরও কয়েকজন সিনেটরের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটনে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৩শে ফেব্রুয়ারি প্রকাশ করা এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন মুখপাত্র নেড প্রাইস।
প্রাইস বলেন, ‘দুই নেতা মিয়ানমার, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান এবং শ্রমাধিকার ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।’ দুই পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, সন্ত্রাস বিরোধী কার্যক্রম এবং প্রতিরক্ষা সহযোগিতা আরো গাঢ় করার উপায় নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া তারা জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ একত্রে মোকাবিলার জন্য কাজ করার কথা বলেছেন। তারা মিয়ানমার পরিস্থিতি, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের একটি টেকসই সমাধান নিয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে শ্রম ও মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
তারা দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যয়ও ব্যক্ত করেছেন। দক্ষিণ এশিয়া ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে উভয় নেতা আগ্রহ ব্যক্ত করেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে অভিনন্দন জানান ব্লিনকেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]