আন্তর্জাতিক
ভারতে সড়ক দুর্ঘটনা: ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়ি উল্টে ১২ পুণ্যার্থীর করুণ মৃত্যু
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ বৃদ্ধির কারণে জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার তিনি বিচার বিভাগকে রাজধানীর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার অনুমতি দেন এবং সেখানে ৮০০ ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পেন্টাগনকে নির্দেশ দেন।
ট্রাম্পের এই পদক্ষেপের প্রতিবাদে গতকাল হোয়াইট হাউসের কয়েক ব্লক দূরে বিক্ষোভকারীরা জড়ো হন। তাঁরা ‘বু’ ধ্বনি দিয়ে তাঁর পদক্ষেপের বিরোধিতা করেন,
ট্রাম্পের দাবি, ওয়াশিংটন ডিসিতে অপরাধ বেড়ে যাওয়ায় ফেডারেল কার্যক্রম হুমকির মুখে পড়েছে। তবে বিক্ষোভকারীরা বলছেন, এটি নিছক অজুহাত—রাজধানীর ওপর ক্ষমতা দখলের ন্যায্যতা প্রমাণের কৌশল।
ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা সংগঠন ফ্রি ডিসির নির্বাহী পরিচালক কেয়া চ্যাটার্জি বলেন, ট্রাম্পের এই পদক্ষেপ দীর্ঘদিন অবহেলিত ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের অধিকারের ওপর আঘাত। এটি বড় ধরনের উত্তেজনা উসকে দেবে।