ওয়াশিংটন ডিসিতে গুলিবিদ্ধের পর মারা গেলেন ন্যাশনাল গার্ড সদস্য সারা বেকস্ট্রম
ইমা এলিস: বুধবার ওয়াশিংটন ডিসিতে গুলিবিদ্ধ হওয়া দুই ন্যাশনাল গার্ড সদস্যের একজন, মার্কিন সেনাবাহিনীর স্পেশালিস্ট সারা বেকস্ট্রম মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম তার মৃত্যুর ঘোষণা দেন। মাত্র ২০ বছর বয়সী বেকস্ট্রমকে তিনি অত্যন্ত সম্মানিত, তরুণ, অসাধারণ এক মানুষ, যিনি নির্মমভাবে আক্রান্ত হয়েছিলেন বলে বর্ণনা করা হয়।
ট্রাম্প বলেন, তিনি ঠিক এখনই মারা গেছেন। তিনি আর আমাদের মাঝে নেই। তিনি এখন আমাদের দিকে তাকিয়ে আছেন। তার বাবা-মা তার পাশে আছেন। এটা মাত্রই ঘটেছে। থ্যাঙ্কসগিভিং উপলক্ষে সামরিক সদস্যদের উদ্দেশে ভার্চুয়াল ভাষণে তিনি এসব বলেন। পরে ডিসি ন্যাশনাল গার্ড পাবলিক অ্যাফেয়ার্স অফিস এক বিবৃতিতে বেকস্ট্রমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
বেকস্ট্রম ছিলেন প্রায় ২,২০০ ন্যাশনাল গার্ড সদস্যের একজন, যাদের রাজধানীতে মোতায়েন করা হয়েছে প্রশাসনের অপরাধ দমন অভিযানকে সহায়তা করার জন্য।
ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল জিম সেওয়ার্ড গভর্নর প্যাট্রিক মোরিসি এবং ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে বেকস্ট্রমের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর শোকপ্রকাশ করেন। তিনি বলেন, আমরা তাদের সঙ্গে শোক ভাগ করে নিচ্ছি এবং তার সেবার প্রতিশ্রুতি, সততা ও উৎকর্ষকে ধারণ করে তার স্মৃতিকে সম্মান জানাব।
গত সপ্তাহে একজন ফেডারেল বিচারক ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে বাধাগ্রস্ত করেন। ইউএস জেলা বিচারক জিয়া কাব তার রায় ১১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছেন এবং প্রশাসন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে।
বুধবার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, গুলির ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ডিসিতে অতিরিক্ত সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন।
কর্তৃপক্ষ ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়ালকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে শনাক্ত করেছে। বুধবার তিনি গুলিবিদ্ধ হন এবং পরে তাকে আটক করা হয়।
হোয়াইট হাউস এই হামলার নিন্দা জানায় এবং লাকানওয়ালকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়ার জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করে। তিনি ‘অপারেশন অ্যালাইজ ওয়েলকম’-এর আওতায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন যা আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ঝুঁকিতে থাকা আফগানদের সহায়তার উদ্দেশ্যে চালু করা হয়। রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি বছর ট্রাম্প প্রশাসন তাকে আশ্রয় প্রদান করেছিল।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট সারাদেশের মানুষকে দ্বিতীয় গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্য অ্যান্ড্রু উলফের জন্য প্রার্থনা করার আহ্বান জানান।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি