১০ সেপ্টেম্বর ২০২৬

ওয়ানডে অভিষেকে হারমানের বিশ্বরেকর্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পিএম
ওয়ানডে অভিষেকে হারমানের বিশ্বরেকর্ড

বাংলাপ্রেস ডেস্ক:  আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেকেই রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ওপেনার জর্ডন হার্মান। নামিবিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ১২৬ বলে ১৭টি চার আর তিনটি ছক্কার সাহয্যে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। 

একই সঙ্গে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডেও ভাগ বসালেন তিনি। এর আগে ২০২৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে ১৫০ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকারই ম্যাথিউ ব্রেটজকে।

হার্মানের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৮ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। 

দক্ষিণ আফ্রিকার শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি। ওপেনার কনর এস্টারহুইজেন ১০ রান করে রুবেন ট্রাম্পেলম্যানের বলে আউট হন। এরপর দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জির সঙ্গে ১৯০ রানের দুর্দান্ত জুটি গড়েন হার্মান। ডি জর্জি ৮৪ বলে ৭২ রান করে তাকে দারুণ সঙ্গ দেন।

হার্মান আউট হওয়ার পর শেষ দিকে দ্রুত রান তোলেন ডেওয়াল্ড ব্রেভিস ও করবিন বশ। তাদের কার্যকর ব্যাটিংয়ে ৩৪৮ রান করে প্রোটিয়ারা।

নামিবিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ট্রাম্পেলম্যান। ৬৮ রান খরচ করে চারটি উইকেট নেন তিনি। জেজে স্মিট ও জেরহার্ড এরাসমাস একটি করে উইকেট শিকার করেন।

অভিষেক ম্যাচেই হার্মানের এই দুর্দান্ত সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার ইনিংসকে যেমন শক্ত ভিত দিয়েছে, তেমনই ওয়ানডে ক্রিকেটে তাঁর আগমনের বার্তাও বেশ জোরালোভাবে পৌঁছে দিয়েছে। 

ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রান:

১৫০ — ম্যাথিউ ব্রেটজকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে (২০২৫)

১৫০ — জর্ডন হার্মান, নামিবিয়ার বিরুদ্ধে (২০২৬)*

১৪৮ — ডেসমন্ড হেইন্স, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (১৯৭৮)

১২৭ — রহমানউল্লা গুরবাজ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে (২০২১)

১২৪ — কলিন ইনগ্রাম, জিম্বাবোয়ের বিরুদ্ধে (২০১০)
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি