৮ মে ২০২৬

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ আটক ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ আটক ২

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে মরণ নেশা টেবলেট ইয়াবাসহ ২ জন আটক হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র তালেব আলি (৩২) ও পাথরডুবী ইউনিয়নের ইউছুব ব্যাপারীর বাজার এলাকার মৃত জয়েন উদ্দিন এর পুত্র মাইদুল ইসলাম (৩৩)।

জানাগেছে, ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভীত্তিতে ভূরুঙ্গামারী থানার এস আই জালাল এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকা থেকে ২০ (বিশ) পিচ ইয়াবা টেবলেট সহ তালেব আলি (৩২) কে আটক করে। অপর দিকে বিজিবি জিন্নতিয়া ক্যাম্পের টহলরত একটি দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সীমান্তের ৯৬২/৬ নং আন্তর্জাতিক মেইন পিলারের কাজ থেকে ৪৫ পিচ ইয়াবা টেবলেট সহ মাইদুল ইসলাম (৩৩) কে আটক করে। এ সময় মাইদুলের সাথে থাকা অপর দুই জন বাগভান্ডার গ্রামের আশরাফুল (৩৫) ও মফিজুল (৩৬) দৌড়ে ভারতে পালিয়ে যায়। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি