৪ মে ২০২৬

ভূরুঙ্গামারীতে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির 'হেলথ কেয়ার’এর উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভূরুঙ্গামারীতে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির 'হেলথ কেয়ার’এর উদ্বোধন

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির কমিউনিটি হেলথ কেয়ারের ভূরুঙ্গামারী উপজেলা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা হল রুমে এই কমিউনিটি হেলথ কেয়ারটি উদ্বোধন করা হয়।

উপজেলার দরিদ্র ও অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নিয়োজিত থাকার প্রত্যেয়ে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি নামক সেবামূলক এনজিওটির অত্র শাখাটি স্থাপিত করে। এনজিওটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দুস্থ ও গরীব লোকদের আইনি সহায়তা প্রদান, তাদের পূর্নবাসন, প্রতিবন্ধীদের সহায়তা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, গরীব রোগীদের চিকিৎসা প্রদান, মাদকদ্রব্য সেবন প্রতিরোধ এবং মাদকাসক্তদের চিকিৎসাসহ বিভিন্নমুখী কার্যক্রম প্রতিষ্ঠা করা।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিওটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা, ভাইস চেয়ারম্যান শাহাদৎ হোসেন মুন্না, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, ভুরুঙ্গামারী সার্কেল এসপি শওকত আলী, ভাইস চেয়ারম্যান শাহানার বেগম মীরা প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি