৪ মে ২০২৬

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আহত ৩

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের আন্ধারিঝাড় হাফিজিয়া মাদরাসার সামনে এই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় আহতরা হলেন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের কাজিম উদ্দিনের পুত্র মনিরুল ইসলাম (৫০), ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের মধু মোহন প্রসাদের পুত্র সুজন কুমার (১৮) ও একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র রবিউল ইসলাম (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসি তাদেরকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি