৪ মে ২০২৬

ভূমিকম্পের আতঙ্কে ঢাবির হলের ছাদ থেকে লাফ, আহত ১০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৫:০৩ এএম
ভূমিকম্পের আতঙ্কে ঢাবির হলের ছাদ থেকে লাফ, আহত ১০

 


বাংলাপ্রেস ডেস্ক:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৭ মাত্রায় ভূমিকম্প অনুভূত হ‌ওয়ায় আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীরা বিভিন্ন ভবন থেকে লাফ দিয়ে পা ভেঙ্গে যাওয়াসহ বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হলে শিক্ষার্থীরা ভবন থেকে বের হতে না পারায় লাফ দেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, হাজী মোহাম্মদ মহসীন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দুই শিক্ষার্থীর পা ভেঙ্গে গেছে। এছাড়াও বেশ কয়েকজন গুরুতর আহত হ‌ওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে বিভিন্ন হলের ভবনে ফাটল ও পলেস্তারা ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ জানান, এখন পর্যন্ত মুক্তিযুদ্ধা জিয়াউর রহমান হলে ১ জন, কবি জসীম উদ্দিন হলে ১ জন, ফজলুল হক মুসলিম হলে ১ জন, হাজী মুহাম্মদ মহসিন হলে ৩ জন, মাস্টার দা সূর্যসেন হলে ২ জন, কুয়েত মৈত্রী হলে ১ জন সহ আরও অনেক আহত হয়েছেন।

মুহসিন হলের সমাজসেবা সম্পাদক সাইফুল্লাহ বলেন, মুহসীন হলবাসীর কপালে রানা প্লাজা ট্রাজেডি অপেক্ষা করছে। যা আজকেই ঘটতো। এই মৃত্যুপুরীতে আর আমরা থাকবো না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে মুহসীন হলের শিক্ষার্থীদের মূল্য নেই কেনো তার জবাব চাওয়া হবে।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি