ভূমিকম্পে কাঁপল তাইওয়ানের রাজধানী
বাংলা প্রেস
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দেশটির হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে।
তাইপের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩১.৬ কিলোমিটার গভীরে।
রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের ফলে রাজধানী তাইপেইতে কিছুক্ষণের জন্য ভবনগুলো কেঁপে ওঠে। স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি