ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত বেড়ে ৪৪
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় আজ সোমবার ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। দেশটির স্থানীয় এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানান। খবর এনডিটিভির।
সিয়ানজুর প্রশাসনের মুখপাত্র অ্যাডাম বলেন, ভূমিকম্পে কয়েক ডজন লোকের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া এতে শত শত বাড়ি বা সম্ভবত হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এখন পর্যন্ত ৪৪ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সিয়ানজুর প্রশাসনের প্রধান হেরম্যান সুহেরমান মেট্রো টিভিকে বলেছেন, এখন আমি যে তথ্য পেয়েছি শুধুমাত্র এই হাসপাতালেই অন্তত ২০ জন মারা গেছে, এছাড়া অন্তত ৩০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে একটি ইসলামিক বোর্ডিং স্কুল, হাসপাতাল এবং সরকারি স্থাপনাও আছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি