৭ মে ২০২৬

ভূমধ্যসাগরে নৌকাডুবি, পাচারকারী চক্রের আটক ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভূমধ্যসাগরে নৌকাডুবি, পাচারকারী চক্রের আটক ৩

বাংলাপ্রেস ডেস্ক: অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশি নিহতের ঘটনায় জড়িত পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-১ এর একটি দল।

আজ শুক্রবার কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে ইউরোপে পাঠানোকালে সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৮৫ থেকে ৯০ বাংলাদেশি নিহত বা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

আটক তিনজন হলেন- মো. আক্কাস মাতুব্বর (৩৯), এনামুল হক তালুকদার (৪৬), মো. আব্দুর রাজ্জাক ভূইয়া (৩৪)।

র‌্যাব জানায়, সংঘবদ্ধ এই দলটি মিথ্যা আশ্বাস দিয়ে দীর্ঘ দিন যাবত অবৈধভাবে ইউরোপে লোক পাচার করে আসছে।

গত ১০ মে সংঘাতময় লিবিয়ার জুয়ারা থেকে অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে ভূমধ্যসাগরে তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে বহু মানুষের মৃত্যু হয়। নৌকাডুবিতে নিহত ৩৯ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি