৪ মে ২০২৬

ভুটানে প্রথম দফা নির্বাচনে হারল ক্ষমতাসীন দল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ভুটানে প্রথম দফা নির্বাচনে হারল ক্ষমতাসীন দল

বাংলাপ্রেস অনলাইন: ভুটানে তৃতীয় সাধারণ নির্বাচনের প্রথম দফায় ক্ষমতাসীন দল হেরে গেছে। পরাজয়ের কথা স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী। খবর এএফপি/বাসস।

হাভার্ড থেকে গ্রাজুয়েট শেরিং টোবগে দ্বিতীয়বারের মত ক্ষমতায় থাকার আশা করছিলেন। কিন্তু তিনি দুই বিরোধী দলের কাছে পরাজিত হন। আগামী ১৮ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কর্মকর্তারা জানান, দ্রুক নেয়ামরূপ টেসগপা (ডিএনটি) পার্টিকে সামান্য ব্যবধানে এগিয়ে দ্রুক পুইনসুম টেসগপা (ডিপিটি) জয় পেয়েছে।

রোববার এক টুইট বার্তায় টোবগে ডিপিটি ও ডিএনটি উভয় দল ও তাদের প্রাথীদের অভিনন্দন জানিয়েছেন। একজন নির্বাচনী কর্মকর্তা জানান, নির্বাচনে মোট ২ লাখ ৯১ হাজার ভোটার ভোট দেয়। অর্থাৎ মোট ভোটারের ৬৬ শতাংশ ভোট দিয়েছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি