৮ মে ২০২৬

ভুরুঙ্গামারীতে ‘বুরো বাংলাদেশ’ এর শীতবস্ত্র বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভুরুঙ্গামারীতে ‘বুরো বাংলাদেশ’ এর শীতবস্ত্র বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বেসরকারী উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় উপজেলার দলবাড়ী উত্তর গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন ভুরুঙ্গামারী উপজেলা পরিষদেও চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নুরুন্নবী চৌধুরী খোকন।

আরো পড়ুন :  বাংলাদেশের শীতার্তদের জন্য কম্বল পাঠাচ্ছে কানেকটিকাট প্রবাসীরা

আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, পাইকের ছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, বুরো বাংলাদেশ এর রংপুর বিভাগীয় ব্যবস্থাপক এরশাদ আলম, আঞ্চলিক ব্যবস্থাপক আহসান হাবিব, বগুড়া এলাকা ব্যবস্থাপক মোশাররফ হোসেন, নাগেশ্বরী এলাকা ব্যবস্থাপক আবু সুফিয়ান ও ভুরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ও অন্যান্য এলাকা ও শাখা ব্যবস্থাপক।

এসময় দরিদ্র ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি