৪ মে ২০২৬

ভুরুঙ্গামারীর সেই মাদরাসা ছাত্রী ফাহিমা আত্মহত্যাই করেছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভুরুঙ্গামারীর সেই মাদরাসা ছাত্রী ফাহিমা আত্মহত্যাই করেছিল

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি ময়না তদন্ত রিপোর্ট আসার পর কিছুটা অবসান হয়েছে।

জানা গেছে, উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বাউশমারী গ্রামের ফরহাদ আলীর কন্যা ও বাউশমারী মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ফাহিমার ঝুলন্ত লাশ গত ২২ আগস্ট তার মামার শ্বশুর বাড়িতে পাওয়া যায়। ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের গ্রামপুলিশ সদস্য জহির উদ্দিন তার মামার শ্বশুর। মৃত্যুর এক সপ্তাহ আগে ফাহিমা সেখানে বেড়াতে যায়।

ভূরুঙ্গামারী থানা পুলিশ এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করে লাশটি ময়না তদন্তের জন্য প্রেরণ করে। জহির উদ্দিনের পরিবার ও তাঁর গ্রামবাসী এ মৃত্যুকে আত্মহত্যা দাবী করেন। অপরদিকে ছাত্রীর আত্মীয়স্বজন ও গ্রামবাসী ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে হত্যা মামলা দায়েরের দাবী জানায়। এতে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান গত ২৪ আগস্ট সরেজমিনে ঘটনা তদন্ত করেন এবং প্রকৃত ঘটনা উদঘাটনের প্রতিশ্রুতি দেন। অপরদিকে থানা পুলিশ সত্যতা উদঘাটনের লক্ষে জহিরের পরিবারের সদস্যদের থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এবং ২৭ আগস্ট ময়না তদন্ত রিপোর্ট পাবার পর জল্পনা-কল্পনার অবসান ঘটে।

ময়না তদন্ত রিপোর্ট সূত্রে জানা গেছে ছাত্রীটি আত্মহত্যা করেছে। এ ব্যাপারে ফাহিমার মামা হাফিজুর রহমান জানান, আমাদের সন্দেহ এখনও পুরোপুরি দূর হয়নি, আমরা মনে করি তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ওসি ইমতিয়াজ কবির জানান, ময়না তদন্ত রিপোর্টে ছাত্রীটি আত্মহত্যা করেছে বলে জানানো হয়েছে, গোপনাঙ্গে প্রাপ্ত রক্ত পিরিয়ডের রক্ত ছিল, তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি