৪ মে ২০২৬

ভ্রাম্যমান আদালতের অভিযান : পশু চিকিৎসার মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভ্রাম্যমান আদালতের অভিযান : পশু চিকিৎসার মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ

এম এ আহমেদ আরমান, উত্তর চট্টগ্রাম থেকে : হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট এলাকায় পশু চিকিৎসার মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করা জয় মেডিসিন স্টোরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা ও প্রানিসম্পদ অধিদপ্তর।

১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে এগারটার দিকে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ নাবিল ফারাবী ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আবদুল্লাহ আল মাসুদ সহ অনেকেই।

উপজেলা সহকারী কমিশনার ভূমি সম্রাট খীসা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে নাজিরহাট এলাকায় ভুয়া ডাক্তারের নাম ব্যবহার করে প্রেস্ক্রিপশন প্যাড ছাপিয়ে প্রানিসম্পদ অধিদপ্তরের নম্বরহীন এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করে আসছেন জয় মেডিসিন স্টোরের মালিক। অভিযানে নম্বরহীন এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করি এবং মালিক কে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি