৫ মে ২০২৬

ভোটের রাতে গণধর্ষণ : আলোচিত সেই আ'লীগ নেতা গ্রেফতার !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভোটের রাতে গণধর্ষণ : আলোচিত সেই আ'লীগ নেতা গ্রেফতার !

নোয়াখালী প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে বিতণ্ডার জেরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার স্বামী-সন্তানদের বেঁধে রেখে এক নারীকে মারধর ও গণধর্ষণের ঘটনায় ‘মূল ইন্ধনদাতা’ আওয়ামী লীগ নেতা মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনকে গতকাল বুধবার রাতে সদর উপজেলার উত্তর চরওয়াপদা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন। ওসি আরো জানান, একই রাতে সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রাম থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম বেচু মিয়া। এ নিয়ে এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভোটের দিন রাতে সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে এক নারীকে মারধর ও গণধর্ষণের ঘটনা ঘটে। পরে নিহতের স্বামী নয়জনকে আসামি করে থানায় মামলা করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি