ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন
ভোটের পরিবেশ নষ্টের প্রমাণ মেলেনি: ইসি
বাংলাপ্রেস ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিয়ে বিরোধী দল থেকে যেসব অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে খোঁজখবর নিয়েছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ নষ্ট হয় এরকম কোনো প্রমাণ পায়নি ইসি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে ঠাকুরগাঁও উপনির্বাচনের ডিজিটাল মনিটরিং ব্যবস্থা তদারকি করতে আসেন সিইসিসহ চার কমিশনার ও ইসি সচিব।
তদারকি শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে।’
এ সময় তিনি আরো বলেন, ‘বিভিন্ন বাহিনীর টহল নির্বাচন ভবন থেকেই ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে তদারকি করা হচ্ছে।
ঠাকুরগাঁও উপনির্বাচনে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সবকিছু জনগণের কাছে দৃশ্যমান করতে চায়। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কাজ করা হচ্ছে।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের যুদ্ধকে উৎসবে পরিণত করে ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় নির্বাচন কমিশন।’
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী
সঙ্গীত একাডেমি