৫ মে ২০২৬

ভোট এক মাস পেছানোর দাবিতে অনড় জাতীয় ঐক্যফ্রন্ট, আসছে কর্মসূচি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভোট এক মাস পেছানোর দাবিতে অনড় জাতীয় ঐক্যফ্রন্ট, আসছে কর্মসূচি

বাংলাপ্রেস অনলাইন : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তারপরও ভোটের তারিখ এক মাস পেছানোর দাবিতে অনড় রয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শেষ পর্যন্ত দাবি মানা না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে নবগঠিত এ জোট। আজ সোমবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এ কথা জানান।

বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ ঘোষণা দেন। এ প্রসঙ্গে আ স ম আবদুর রব বলেন, ঐক্যফ্রন্ট তফসিল এক মাস পেছানোর দাবিতেই অনড় থাকবে। এ ব্যাপারে তারা পরবর্তী কর্মসূচি দেবে। এর আগে সোমবার সকালে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে জোটের কয়েকজন নেতা বৈঠক করেন। এদিন তাদের নির্বাচন কমিশনেও যাওয়ার কথা ছিল। তবে জানা যায়, ইসি থেকে সময় না পাওয়ায় তারা যাননি। ওই বৈঠক শেষে আ স ম আবদুর রব সাংবাদিকদের বলেন, ৩০ ডিসেম্বরের একদিন পরেই ইংরেজি নববর্ষ। ওই সময় দেশে কোনো কূটনীতিক ও বিদেশি পর্যবেক্ষক থাকবেন না। তাই সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন বানচাল করতে এ সিদ্ধান্ত নিয়েছে।

সরকার চাইলে আলোচনা করে পুনঃতফসিল দেওয়া সম্ভব দাবি করে তিনি বলেন, আমরা আমাদের দাবিতে অনড় থাকব। দাবি মানা না হলে নিজেদের মধ্যে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধনের সময় বলেন, দেশে এখনও নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়নি। এর পরিবর্তন না হলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি