৫ মে ২০২৬

ভোট চাওয়ার অধিকার একমাত্র আ.লীগের আছে : নাসিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভোট চাওয়ার অধিকার একমাত্র আ.লীগের আছে : নাসিম

বাংলাপ্রেস ডেস্ক : জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগেরই আছে বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, উন্নয়ন দেবে আওয়ামী লীগ, আর ভোট চাইবে অন্যরা এ দেশের জনগণ তা মেনে নেবে না। মানতে পারে না। সারা দেশে নৌকার গণজোয়ার দেখে ওরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার সাহস না পেয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। তাদের মায়াকান্নায় জনগণের মন গলবে না। আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে আব্দুল্লাহ আল মাহমুদ কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা ১০ বছরের শাসনামলে দেশের উন্নয়ন করেছেন, জঙ্গি দমন করেছেন, পদ্মাসেতু নির্মাণ করছেন। এ দেশের মানুষ শান্তিতে আছেন, স্বস্তিতে আছেন। এ দেশের জনগণ বিজয়ের মাস ৩০ ডিসেম্বর উন্নয়নের পক্ষে রায় দেবে, শান্তির পক্ষেই থাকবে।

শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সেলিনা বেগম স্বপ্না এমপি, অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, হাজী ইসহাক আলী, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, রিয়াজ উদ্দিন, হেলাল উদ্দিন ও দানীউল হক দানী মোল্লা প্রমুখ।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি