৫ মে ২০২৬

ভোর থেকেই প্রচণ্ড চাপে বঙ্গবন্ধু সেতু এলাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ভোর থেকেই প্রচণ্ড চাপে বঙ্গবন্ধু সেতু এলাকা
বাংলাপ্রেস ডেস্ক: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। অতিরিক্ত চাপে মহাসড়কের অন্তত চারটি পয়েন্টে ধীরগতিতে চলছে যানবাহন। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোর থেকে মহাসড়কজুড়ে এ চিত্র দেখা যায়। সরেজমিন মহাসড়ক ঘুরে, চালক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ ঘনিয়ে আসায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অন্যান্য সময়ের চেয়ে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। রাতের বেলায় পণ্যবাহী ট্রাক চলাচল বাড়ায় এই চাপ আরও বৃদ্ধি পায়। যার প্রভাবে সকাল অবধি মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যানচলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজটপ্রবণ মুলিবাড়ি, কড্ডা, নলকা, পাচলিয়া পয়েন্টে সৃষ্ট ধীরগতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে আসবে।   বাসচালক রফিকুল ইসলাম বলেন, নতুন চালু হওয়া নলকা সেতুর এপ্রোচ সড়কে উঠতে বেগ পেতে হচ্ছে যানবাহন চালকদের। অতিরিক্ত ঢালু এপ্রোচ সড়কে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ধীরগতি থাকলেও যানজট সৃষ্টির আশংকা নেই। যে কোনো পরিস্থিতিতে লেন মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ সদস্যরা।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি