৫ মে ২০২৬

ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর ভ্যাট প্রত্যাহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর ভ্যাট প্রত্যাহার
বাংলাপ্রেস ডেস্ক: রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১০ মার্চ) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী। সভায় ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন তিনি। আ হ ম মুস্তফা কামাল বলেন, রমজানে ভোজ্যতেল, চিনি, ছোলাসহ বেশি ব্যবহৃত নিত্যপণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে সয়াবিনের ওপর ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ এবং উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার পূর্ণমাত্রায় সহযোগিতা করছে বলেও জানান তিনি। টিসিবি ট্রাকসেল কার্যক্রম প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সারা বছর টিসিবির প্রয়োজন হয় না। তবে যখন যেটা প্রয়োজন হয়, তখন সেটার জন্য ব্যবস্থা করতে হয়। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, টিসিবির জন্য পণ্য কেনা হচ্ছে। পণ্য যেমন দরকার, পণ্যের স্টকও দরকার। এ ছাড়া সময়মতো এবং ন্যায্যমূল্যে পণ্য ভোক্তাদের কাছে পৌঁছানো দরকার। সেটি করা হচ্ছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি