৫ মে ২০২৬

ভোগডাঙ্গায় ৮০ বছরের আজগার আলী এখনও পায়নি বয়স্ক ভাতার কার্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভোগডাঙ্গায় ৮০ বছরের আজগার আলী এখনও পায়নি বয়স্ক ভাতার কার্ড

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : তেলুয়া মাতায় সগাই তেল দেয়। টাহা দিলে বয়স্ক ভাতার কার্ড দেয়, না দিলে নাদে। এহান বয়স্ক ভাতার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনেকবার গেছং কিন্তু কোন লাভ হয়নি। শেষমেশ আশা ছাড়ি দিছং। এভাবেই আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন বৃদ্ধ মো: আজগার আলী (৮০)।

আজগার আলীর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ডুংডুঙ্গির বাজারের ডাক্তার পাড়া গ্রামে। তিনি ৯ সন্তানের জনক।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ৫ ছেলে, ৪ মেয়ে ও স্ত্রী নিয়েই তার সংসার। ছোট মেয়েটি লেখাপড়া করছে আর বাকি তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলেরা বিয়ে করে আলাদা হয়ে গেছে। শ্রমিকের কাজ করে জীবন চলে তার। মাঝে মাঝে ভিক্ষাও করেন তিনি। বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজারে পরিচ্ছন্নতার কাজ করেন।

যেদিন কাজ করতে না পারেন সেদিন ভিক্ষা করেন। আজগার আলীর জানান, টাকা দিলে বয়স্ক ভাতার কার্ড দেয়, না দিলে দেয় না। কার্ডের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনেকবার গেছি। কিন্তু কোনো লাভ হয়নি। আমার নাকি অনেক কিছু আছে এই জন্য আমাকে দেয় না। ভাংড়ির বাজারের ব্যবসায়ী মো: বাদশা মিয়া ও আব্দুস ছোবাহান বলেন,আজগার আলীকে আমরা অনেক দিন ধরে চিনি। তিনি বাজারে পরিচ্ছন্নতার কাজ করেন আবার মাঝে মাঝে ভিক্ষাও করেন।

একটা বয়স্ক ভাতা কার্ড পেলে অসুস্থ মানুষটার খুব উপকার হয়। এ বিষয়ে ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: সাইদুর রহমান বলেন, এই বৃদ্ধ আমার নজরে আসে নাই। এখন সুযোগ আছে আমার কাছে আসতে বলেন কাগজপত্র দেখে বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি