৫ মে ২০২৬

ভিয়েতনামের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ভিয়েতনামের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিয়েতনামের প্রেসিডেন্ট ন্যাম ত্র্যান দাই কুয়াংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।আজ এক শোকবার্তায় তিনি বলেন, ‘ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ও সোস্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনামের প্রেসিডেন্ট ন্যাম ত্র্যান দাই কুয়াংয়ের অকাল মৃত্যুর খবর জানতে পেরে আমি গভীরভাবে শোকাহত।’

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্র্যান দাই কুয়াং গতকাল শুক্রবার ৬১ বছর বয়সে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে অসুস্থ ছিলেন।শেখ হাসিনা বলেন, এই শোকের সময়ে আমার পাশাপাশি বাংলাদেশের জনগণ ও সরকার ভিয়েতনামের জনগণ ও সরকার এবং প্রয়াত নেতার পরিবার ও বন্ধু-বান্ধবদের প্রতি গভীর শোক জানাচ্ছে।

শেখ হাসিনা বলেন, ‘ত্র্যান দাই কুয়াং-এর অকাল প্রয়াণ ভিয়েতনামের জনগণ ও কমিউনিস্ট পার্টির জন্য এক বিরাট ক্ষতি।’তিনি আরো বলেন, আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে ত্র্যান দাই কুয়াং-এর অমূল্য অবদানের জন্য বাংলাদেশের জনগণ চিরদিন তাঁকে স্মরণ রাখবে।

শেখ হাসিনা চলতি বছরের মার্চে কুয়াং-এর বাংলাদেশ সফরের কথা গভীরভাবে স্মরণ করে বলেন, এ সফর যৌথভাবে আমাদের দু’দেশের জনগণের অভিন্ন আশা-আকাংক্ষা বাস্তবায়নের লক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা প্রণয়নের সুযোগ করে দিয়েছে।শেখ হাসিনা ত্র্যান দাই কুয়াং-এর আত্মার চির শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও ভিয়েতনামের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিরাট ক্ষতি ও গভীর শোক সহ্য করতে প্রয়াতের পরিবার ও ভিয়েতনামের জনগণকে স্বর্গীয় শক্তি দিতে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা জানান।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি