৭ মে ২০২৬

ভিসা প্রতারণায় ঢাকায় গ্রেফতার যুবকের সৈয়দপুরের বাড়িতে ডিবি পরিচয়ে চাঁদাবাজী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভিসা প্রতারণায় ঢাকায় গ্রেফতার যুবকের সৈয়দপুরের বাড়িতে ডিবি পরিচয়ে চাঁদাবাজী
এম আর আলীটুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: থাই লটারী ও ভিসা প্রতারণায় জড়িত অভিযোগে ঢাকায় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার জুয়েল নামে এক যুবক। তার গ্রামের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদাবাজি করা হয়েছে।
এঘটনায় স্থানীয় একজনকে আটক করেছে এলাকাবাসী। কিন্তু তাকে পুলিশ বা প্রশাসনের হাতে তুলে না দিয়ে নিজ জিম্মায় নিয়ে ছেড়ে দিয়েছেন ইউপি চেয়ারম্যান। এনিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের সর্দারপাড়ায় (ঝারপাড়া) ধান-পাটের মজুতদার ব্যবসায়ী কাচু মামুদের বাড়িতে।
জানা যায়, বুধবার (১৪ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ১১ টার দিকে ৪-৫ যুবক এসে দরজায় সজোরে ধাক্কা ধাক্কি করতে থাকে। জানতে চাইলে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। তখন বাড়ির লোকজন বলে প্রয়োজন থাকলে দিনের বেলায় আসেন।
এতে ওই যুবকরা একপর্যায়ে জোর করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এর মধ্যে এলাকার ফল ব্যবসায়ী মকবুলের ছেলে রেহেল কে দেখতে পেয়ে কাচু মামুদ এগিয়ে আসে। এসময় তারা বলে, আপনার ছেলে জুয়েলের বিষয়ে আলোচনা করতে আসছি।
ফলে তাদের ঘরে বসিয়ে কথা বললে তারা জুয়েল কে ছাড়িয়ে দেয়ার ব্যবস্থা করার আশ্বাস দেয়। এজন্য ১ লাখ টাকা চায় এবং ৫০ হাজার টাকায় উভয় পক্ষ সম্মত হয়। এর মধ্যে তাৎক্ষণিক ৪৫ হাজার টাকা বুঝিয়ে দেয়া হয়। ওই টাকা নিয়ে তারা চলে যায়। বাকী টাকা সকালে স্থানীয় যুবক রেহেল নিয়ে যাবে বলে ঠিক হয়।
সে অনুযায়ী বৃহস্পতিবার সকালে রেহেল টাকা নিতে আসলকে এলকাকাবাসী তাকে কেচু মামুদের বাড়িতে আটক করে। এতে সে জানায়, রাতে আগতদের সে চেনেনা বা জানেনা। বরং তারা এসে তাকে ডিবি পুলিশ পরিচয়ে ডেকে নিয়ে এসেছে। বাধ্য হয়ে সে তাদের সাথে এসেছে মাত্র।
এতে উভয় পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট বাবু ঘটনাস্থলে এসে নিজ জিম্মায় রেহেলকে ছেড়ে দেন। কিন্তু ঘটনার বিষয়ে কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করে কেচু মামুদ। বরং এটা এলাকার বিষয়। এ নিয়ে সংবাদ কর্মীরা কেন এসেছে বলে আস্ফালন করে।
তবে মোরশেদুল নামে একজন বলেন, এটা কোন ঘটনাই নয়। স্থানীয় কয়েকজন যুবক দুষ্টামী করেছে মাত্র। তবে রেহেল ছাড়া আর কারও নাম পরিচয় দিতে পারেনি কেউ। মকবুলের ছেলে রেহেল বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি তাদের  বাড়িতে।
ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট বাবু মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি হলেও রেহেল নামে ছেলেটা এতে জড়িত নয়। তাই তাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে অন্যদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তাই বিষয়টি পুলিশ ও প্রশাসনকে এখনো জানানো হয়নি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি