ভিসা প্রক্রিয়া আরও সহজ করবে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ২০২৩ সালে ১৬ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। ভিসা প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা করবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।
মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে কার্যকর ভূমিকা নেবে ভারত। দুদেশের নিরাপত্তায় বিজিবি-বিএসএফ সম্পর্ক বাড়ানো হবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হবে। এ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভারতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহযোগিতা অব্যাহত রাখতে কাজ করবে ভারত সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার কূটনৈতিকভাবে কোনো চাপে নেই। বরং বিএনপি বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হয়েছে।
এদিকে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, অর্থনীতি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদের দুদেশের মধ্যে সম্পর্ক আগের থেকে অনেক উন্নত এবং ভালো হবে। উভয় দেশ তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতন। সম্পর্ক ভালো রাখা উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ। কিভাবে সম্পর্ক আরও উন্নত করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেছি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি