৬ মে ২০২৬

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা ইতা‌লির দূতাবাসের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ এএম
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা ইতা‌লির দূতাবাসের

বাংলাপ্রেস ডেস্ক:   ইতালিতে ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পে‌তে হ‌বে, সে বিষয়ে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত ইতা‌লির দূতাবাস।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকাস্থ ইতা‌লির দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তি‌র মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন সে সম্পর্কে কিছু প্রশ্নের উত্তরে, দূতাবাস নিম্নলিখিত বিষয়গুলো মনে করিয়ে দিতে চায়।

এতে বলা হয়, যাদের ২০২৫ সালে ইস্যু করা অথবা ২০২৫ সালে পুনঃনিশ্চিত করা একটি ওয়ার্ক নুলাওস্তা আছে তাদের নিম্নলিখিত লিঙ্কে ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে।

এতে আরও বলা হয়, ইতালিতে নিয়োগকর্তা কর্তৃক সরবরাহ করা ২০২৫ এর নুলাওস্তা কপি আপলোড করতে হবে। দূতাবাস নুলাওস্তার বৈধতা যাচাই করবে এবং নিবন্ধনের পরের কয়েক দিনের মধ্যে একটি অ্যাপয়েন্টমেন্ট দেবে।

যাদের কাছে ২০২৩-২০২৪ সালে ইস্যু করা একটি নুলওস্তা আছে, তাদের ইতালিয়ান ইমিগ্রেশন অফিস কর্তৃক তাদের নুলাওস্তার পর্যালোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পর্যালোচনা সম্পন্ন হওয়ার পরে, ভিএফএস গ্লোবাল তাদের সঙ্গে যোগাযোগ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি