৭ মে ২০২৬

ভিপি, জিএসসহ ২৪ পদে জয়ী ছাত্রশিবির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম
ভিপি, জিএসসহ ২৪ পদে জয়ী ছাত্রশিবির

বাংলাপ্রেস ডেস্ক:চাকসু নির্বাচনে ভিপি (সহসভাপতি) ও জিএসসহ (সাধারণ সম্পাদক) ২৬টি পদের ২৪টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। বাকি দুই পদের এক পদে ছাত্রদল, অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী।

 

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে অনানুষ্ঠানিকভাবে ১৪টি হল ও একটি হোস্টেলের ফল ঘোষণা করা হয়। চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এ ফল ঘোষণা করেন।

 

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ভিপি ইব্রাহিম পেয়েছেন ৭৯৮৩ ভোট। তার কাছাকাছি প্রতিদ্বন্দ্বি ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় ৪৩৭৪ ভোট। জিএস সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮০৩১ ভোট। তার কাছাকাছি প্রতিদ্বন্দ্বি ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ২৭১৪ ভোট।

 

এজিএস আইয়ু্বুর রহমান তৌফিক পেয়েছেন ৭০১৪ ভোট (ছাত্রদল প্যানেল) তার কাছাকাছি প্রতিদ্বন্দ্বি শিবিরের সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ৫০৪৫ ভোট।

 

খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মো. শাহ আলম, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি (বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল) জয়ী হয়েছেন।

 

সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজ মাতব্বর পেয়েছেন ৫৩২২ ভোট।

সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন পেয়েছেন ৬৭৮১ ভোট

 

দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান পেয়েছেন ৩২৫৮ ভোট। তার কাছাকাছি প্রতিদ্বন্দ্বি তাহসান হাবিব পেয়েছেন ৩২৩৬ ভোট। সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত পেয়েছেন ৬৯৮২ ভোট।

 

ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা পেয়েছেন ৬১৬৫ ভোট। সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা পেয়েছেন ৫৯৩৬ ভোট।

 

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. মাহবুবুর রহমান পেয়েছেন ৬১২৮ ভোট। গবেষণা ও উদ্ভাবন সম্পাদক তানভীর আঞ্জুম শোভন পেয়েছেন ৫৬২২ ভোট। সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান পেয়েছেন ৬২২৭ ভোট। স্বাস্থ্য সম্পাদক আফনান হোসাইন ইমরান পেয়েছেন ৫০১১ ভোট। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মো. মোনায়েম শরীফ পেয়েছেন ৪৮৬৯ ভোট। ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান সোহান পেয়েছেন ৪৯৮৭ ভোট। যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঞা পেয়েছেন ৫৬৬৩ ভোট। সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান পেয়েছেন ৫০০০ ভোট। আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ পেয়েছেন ৭৩৭৩ ভোট। পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ পেয়েছেন ৬৫৮৫ ভোট।

 

নির্বাহী সদস্য

১. জান্নাতুল ফেরদৌস সানজিদা পেয়েছেন ৬১১৫ ভোট

২. আদনান শরীফ পেয়েছেন ৪৭৮৯ ভোট

৩. আকাশ দাশ পেয়েছেন ৪৪১৫ ভোট

৪. সালমান ফারসী পেয়েছেন ৪৪১২ ভোট

৫. মো. সোহানুর রহমান পেয়েছেন ৪৩১২ ভোট

 

এর আগে বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

 

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হল সংসদের ভোট গণনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ, ব্যবসা ও প্রশাসন অনুষদ ভবন, শহীদ হৃদয় তরুয়া অনুষদ ভবন ( নতুন কলা), প্রকৌশল অনুষদ ভবন, বিজ্ঞান অনুষদ ভবন একযোগে ভোট গণনা শুরু হয়।

 

বিশ্ববিদ্যালয়ে শেষবার নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর ২৭ হাজার ৫১৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চাকসুতে মোট ভোটার প্রায় ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। নির্বাচনে লড়তে প্রার্থী হন ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে মোট ২৬ পদে লড়েন ৪১৫ প্রার্থী। একই সঙ্গে ১৪টি হল ও ১টি হোস্টেলে প্রার্থী হন ৪৯৩ জন।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি