৮ মে ২০২৬

ভিক্টোরিয়া কলেজে অধ্যক্ষ পদে নিশানের যোগদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভিক্টোরিয়া কলেজে অধ্যক্ষ পদে নিশানের যোগদান

লক্ষ্মীপুর প্রতিনিধি : শহরের রামগতি ড্রাইভারশন রোডে অবস্থিত লক্ষ্মীপুর ভিক্টোরিয়া কলেজে অধ্যক্ষ পদে মু: আবুল ফারাহ্ নিশান যোগদান করেছেন।

গত ১২ অক্টোবর অত্র কলেজে যোগদান করেন তিনি। কলেজ কর্তৃপক্ষ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মু: আবুল ফারাহ্ নিশান, বি.কম অনার্স, এম.কম ও এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। ইতিপূর্বে তিনি লক্ষ্মীপুর কমার্স কলেজে ২০০৯-১০ইং শিক্ষাবর্ষে অধ্যাপনা করেন। এছাড়া তিনি লক্ষ্মীপুর রিলায়েবল স্কুল এন্ড কলেজে বিগত ৭ বছর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি উদ্যোক্তা হিসেবে লক্ষ্মীপুরে শিক্ষা বিস্তারে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

এদিকে তিনি ভিক্টোরিয়া কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর নতুন অধ্যক্ষকে কলেজ পরিচালনা বোর্ড, শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। দায়িত্ব নেওয়ার পর নতুন অধ্যক্ষ শিক্ষার যুগোপযোগি মান উন্নয়ন ও শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল অর্জন করতে পারে এজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি