৮ মে ২০২৬

ভিকারুননিসায় নতুন অধ্যক্ষের যোগদানে বাধা নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভিকারুননিসায় নতুন অধ্যক্ষের যোগদানে বাধা নেই

শিক্ষা ডেস্ক: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে ফওজিয়া রেজওয়ানের নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের ওপর রুল জারি করেছেন হাইকোর্ট। তবে তার কাজে যোগদানের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তিনি দায়িত্ব নিতে পারবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজ মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

পরে রিটকারী আইনজীবী বলেন, এ সংশ্লিষ্ট রিটের ওপর শুনানি নিয়ে হাইকোর্ট ২০০৯ সালের রেগুলেশন ৫১ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। একই সঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে ফওজিয়ার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

এদিকে শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আদালত রুল জারি করেছেন। কিন্তু কোনো নিষেধাজ্ঞা দেননি। এর ফলে ফওজিয়া রেজওয়ান অধ্যক্ষ হিসাবে ভিকারুননিসায় যোগদানে বাধা নেই।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর ঢাকার সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনরত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফওজিয়া রেজওয়ানকে ভিকারুননিসা নুন স্কুল ও কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় সরকার।

পরে ফওজিয়া রেজওয়ানের নিয়োগ স্থগিত চেয়ে গত ১৬ সেপ্টেম্বর সকালে রিট দায়ের করেন ভিকারুননিসার গভর্নিং বডির সাবেক সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। ওইদিন এ রিটের ওপর শুনানি নিয়ে আজ মঙ্গলবার পর্যন্ত আদালতের আদেশ না হওয়া পর্যন্ত ফওজিয়াকে ভিকারুননিসায় যোগদানে বিরত থাকতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

রিট আবেদনে বলা হয়, ১৯৭৯ সালের রেগুলেশন ২(এ)(ই), ৩(১) (২) অনুযায়ী অধ্যক্ষ নিয়োগের ক্ষমতা গভর্নিং বডির এবং ২০০৯ সালের রেগুলেশন ৪১ (২)(খ)(৪) অনুযায়ী শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষমতা গভর্নিং বডির। কিন্তু সরকার অবৈধ ক্ষমতা ব্যবহার করে মাউশির একজন কর্মকর্তাকে অধ্যক্ষ নিয়োগ দেয়।

প্রসঙ্গত, ২০১৮ সালে বেইলি রোডের এই শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির মুখে ভিকারুননিসার তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষককে সরিয়ে দেওয়া হয়। এর পর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব চালিয়ে আসছেন কলেজ শাখার সহকারী অধ্যাপক হাসিনা বেগম। তিনি অর্থনীতি বিষয়ের শিক্ষক। এর পর গত এপ্রিলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হলেও অনিয়মের অভিযোগ ওঠায় তা বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি