৪ মে ২০২৬

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী : আন্তরিকতা থাকলেই উন্নয়ন সম্ভব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী : আন্তরিকতা থাকলেই উন্নয়ন সম্ভব

বাংলাপ্রেস অনলাইন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবহেলিত অঞ্চলগুলোকে গুরুত্ব দিয়ে, দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার। আমাদের লক্ষ্য তৃণমূল পর্যন্ত সরকারের উন্নয়ন পৌঁছে দেওয়া। তাই যার যে দায়িত্ব আছে, তা গুরুত্ব ও আন্তরিকতা দিয়ে পালন করতে হবে। দেশ ও মানুষের প্রতি আন্তরিকতা থাকলেই উন্নয়ন সম্ভব, তা আজ প্রমাণ করেছি।

আজ রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে কুড়িগ্রামের ধরলা নদীর ওপর 'শেখ হাসিনা ধরলা সেতু'র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। পরপর দুইবার ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করেছি। সরকারের ধারাবাহিকতা থাকলে যে উন্নয়ন করা যায় তা আমরা করে দেখিয়েছি। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমি গিয়েছি। কুড়িগ্রাম, লালমনিরহাটের প্রতিটি উপজেলায় গিয়েছি। সেখানকার মানুষের সমস্যার কথা শুনেছি। সরকারে আসার পর এসব মানুষের উন্নয়নে নানা উদ্যোগও নিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, ধরলার প্রথম সেতু আমি উদ্বোধন করে যেতে পারিনি। তা পরবর্তী সরকার ক্ষমতা গ্রহণের মাস-দুয়েকের মধ্যে উদ্বোধন করে। কিন্তু তারা তখন বলে আগের সরকার কোনো উন্নয়ন করেনি। অথচ আমাদের করা সেতুই গিয়ে তারা উদ্বোধন করেছি।

তিনি আরো বলেন, আমার আর কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। মা-বাবাসহ সব হারিয়েছ। আমার লক্ষ্য একটাই এ দেশের উন্নয়ন করে যাওয়া। উল্লেখ্য, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রধামন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ২০ সেপ্টেম্বর এই সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেতুটি নির্মাণ করছে সিমপ্লেক্স এবং নাভানা কনষ্ট্রাকশন গ্রুপ। ৯৫০ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৮০ মিটার চওড়া সেতুটির ১৯টি স্প্যান ও ৯৫টি গার্ডার রয়েছে।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি