ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
বাংলাপ্রেস ডেস্ক: ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।
সর্বশেষ এই পরিসংখ্যান আগের ঘোষিত ৩২ জন নিহত ও ৭০০ জন আহতের সংখ্যার তুলনায় অনেক বেশি।
উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
গতকালের ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প দুটি গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম।
দেলসি রদ্রিগেজ জানান, রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা লা গুয়াইরায় দেশের অন্যান্য অঞ্চল থেকে উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।
তিনি বলেন, সেখানে বহু ভবন ধসে পড়েছে।
আমরা বর্তমানে জীবন রক্ষায় নিবিড় উদ্ধার অভিযান পরিচালনা করছি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সতর্ক করে বলেছে, পর পর দুটি ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ‘চিকেনস নেকে’ নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত
যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে সরিয়ে নিলো নেদারল্যান্ডস
সঙ্গীত একাডেমি