৫ মে ২০২৬

ভেনেজুয়েলায় সামরিক হামলা করার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:১৫ পিএম
ভেনেজুয়েলায় সামরিক হামলা করার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র

বাংলাপ্রেস ডেস্ক:   ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা করার জন্য প্রস্তুতি যুক্তরাষ্ট্র। এমনটি জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনপিআর। এরইমধ্যে ত্রিনিদাদ ও টোবাগোতে পাঁচ দিনব্যাপী নৌ মহড়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। 

এছাড়া স্থানীয় সময় রোববার (১৬ নভেম্বর) যুদ্ধবিমানবাহী বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড পৌঁছাবে উত্তর ক্যারিবীয় সাগরে।

দিন দিন তীব্রতর হচ্ছে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা। উত্তর ক্যারিবীয় সাগর তীরবর্তী দেশটিতে এখনো সরাসরি হামলার ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলার সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে। 

রণতরীর সঙ্গে যুক্ত হবে ১৫ হাজার মার্কিন সেনা এবং ২ হাজার মেরিন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলা ইস্যুতে তিনি ‘মনে মনে সিদ্ধান্ত’ নিয়েছেন। তবে বিষয়টি স্পষ্ট করেননি।

এদিকে, ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাকাসের পেতারে সমর্থকদের সামনে বক্তৃতায় তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দ্বীপ রাষ্ট্রটির মানুষই ঠিক করবে তারা তাদের জমি–পানিকে মার্কিন সামরিক পরিকল্পনার জন্য উন্মুক্ত রাখবে কিনা। 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর দাবি করেছে, এসব পদক্ষেপ মূলত মাদকবাহী নৌকা আটকানোর জন্যই নেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন যে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভবত স্থল হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি