৫ মে ২০২৬

ভেনেজুয়েলা অভিযান টিভি শো দেখার মতো ছিল: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬, ১০:১৬ পিএম
ভেনেজুয়েলা অভিযান টিভি শো দেখার মতো ছিল: ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:   ভেনেজুয়েলায় সফল সামরিক অভিযানের জন্য মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জানিয়েছেন, ভেনেজুয়েলার সামরিক অভিযান একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ দেখেছেন তিনি এবং তার কাছে গোটা অভিযান ‘টেলিভিশন শো’-এর মতো মনে হয়েছে

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। 

তিনি বলেন, ‘আমাকে সামরিক বাহিনীর লোকজন বলেছিলেন যে পৃথিবীতে আর এমন কোনো দেশ নেই, যারা এমন নিখুঁত কৌশল অবলম্বন করতে পারে। অভিযানে আপনি যদি দেখতেন যে সত্যিই কী কী ঘটেছে…. আমি এটি দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে যে একটি টিভি শো দেখছি। আর আপনি যদি আমাদের সেনাবাহিনীর গতিশীলতা, দেখতেন….এটা ছিল দারুন একটা ব্যাপার। আমাদের সেনারা দুর্দান্ত কাজ দেখিয়েছে। অন্য কেউ এত চমৎকারভাবে এ অভিযান চালাতে পারতো না।’

তিনি আরও বলেন, ‘আরও দেখুন, এমন একটা গুরুত্বপূর্ণ অভিযানে কোনো মার্কিনী বা অন্য কারো প্রাণহানি ঘটেনি। আমি শুনেছি দু’জন আহত হয়েছেন।’

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মাত্র চার দিন আগে তিনি এ অভিযানের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন।

ফক্স নিউজকে ট্রাম্প আরও বলেন, ‘এই অপারেশন বেশ জটিল ছিল। প্রচুর সংখ্যক যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এতে। আমি মাত্র চার দিন আগে এ অভিযানের অনুমতি দিয়েছিলাম। এত অল্প সময়ের মধ্যে এমন সফল অভিযান সত্যিই দুর্দান্ত।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি