৪ মে ২০২৬

ভাত বেশি খাওয়া প্রসঙ্গে আমি কিছুই বলিনি : কৃষিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ভাত বেশি খাওয়া প্রসঙ্গে আমি কিছুই বলিনি : কৃষিমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: দেশের মানুষের ভাত বেশি খাওয়ার কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে- এই ধরণের কোনো মন্তব্য করেননি বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, মানুষের পুষ্টির চাহিদা মেটানোর কথা বলেছি। ভাত বেশি খাওয়া কিংবা চালের দাম নিয়ে কোনো কথা আমি বলিনি, আমি এই প্রসংগই আনিনি। শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির এক সেমিনারে তিনি এসব কথা বলেন। চালের সংকট কমাতে কৃষিমন্ত্রী দেশের মানুষকে ভাত কম খাওয়ার পরামর্শ দিয়েছেন বলে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে দাবি করে তিনি বলেন, একটি ভুঁইফোড় পত্রিকা নিউজ করেছে আমি নাকি বলেছি, মানুষ ভাত বেশি খায় এই জন্য চালের দাম বেড়ে গেছে। এই ধরনের কথা আমি কোনো দিনই বলিনি। কৃষিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো পুষ্টি জাতীয় খাবার। এটি আমাদের নির্বাচনী ইশতেহার। আমরা পুষ্টি জাতীয় খাবার এবং সি ফুড মানুষকে দেবো। এটাই এখন আমাদের চ্যালেঞ্জ। আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার বজলুল হক-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপ-কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, বাংলাদেশে সেন্টার ফর এ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম, সিনিয়র সাংবাদিক কাওসার রহমান। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি