৮ মে ২০২৬

ভাষা শহীদদের প্রতি জবির শ্রদ্ধা নিবেদন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভাষা শহীদদের প্রতি জবির শ্রদ্ধা নিবেদন

জবি থেকে সংবাদদাতা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এর আগে, ১২.০১ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার ওহিদুজ্জামান , প্রক্টর মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।এছাড়াও পুষ্পার্ঘ্য অর্পণ করে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি , বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতিসহ অন্যান্য সংগঠন।

এদিকে,বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা হতে একুশে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে ‘চেতনায় একুশ’ শীর্ষক অনুষ্ঠানে আবৃত্তি, গান, নাচ ও প্রবন্ধ পাঠের আসর আয়োজিত হয়। এছাড়াও ভাষার দাবিতে সংগ্রাম করতে গিয়ে বাংলার সূর্যসন্তানদের জীবন বিসর্জনের গৌরবোজ্জ্বল বিদ্রোহের প্রতিচ্ছবি তুলে ধরার প্রয়াসে জজগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে রঙের বালতি, তুলি আর রঙ বেরঙের আল্পনায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার ছেয়ে গেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি