৮ সেপ্টেম্বর ২০২৬

‘ভারতকে হারাতে পারলেই খুশি, ট্রফি চাই না’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম
‘ভারতকে হারাতে পারলেই খুশি, ট্রফি চাই না’

বাংলাপ্রেস ডেস্ক:  নারীদের টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকংকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান। ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন পাকিস্তানের প্রধান কোচ ওয়াহাব রিয়াজ। সেই সময়ে এক সমর্থকের বিশেষ আবদার নজর কাড়ে সবার।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে বিজ্ঞাপনী হোর্ডিংয়ের পাশে দিয়ে হাঁটার সময় ওয়াহাবকে উদ্দেশ্য করে ওই সমর্থক বলেন, তিনি এশিয়া কাপের ট্রফি চান না, শুধু চান পাকিস্তান যেন ভারতকে হারায়।

ভিডিওতে ওই সমর্থককে বলতে শোনা যায়, ‘ওয়াহাব সাহেব, ভারতের বিরুদ্ধে চেষ্টা করুন। ওয়াহাব ভাই, ভারতকে হারাতেই হবে। আমাদের এশিয়া কাপের ট্রফি চাই না, ভারতকে হারাতে হবে। ভারতকে ছাড়ব না।’

শেষ চারে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলংকা। অন্য সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অথবা সংযুক্ত আরব আমিরাত। ফলে ভারত ও পাকিস্তানের ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা এখন কেবল ফাইনালে।

গ্রুপপর্বে অবশ্য ভারত-পাকিস্তান লড়াইয়ে বড় ব্যবধানে জয় পেয়েছিল ভারত। পাকিস্তানকে মাত্র ৫৫ রানে অলআউট করে ভারত ৮.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়। ৭ উইকেটের সেই জয়ে ভারত টুর্নামেন্টের অন্যতম খেতাবের দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করে।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি