৪ মে ২০২৬

ভারতকে ফিরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভারতকে ফিরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প !

বাংলাপ্রেস অনলাইন: ভারতের প্রজাতন্ত্র দিবসে অতিথি হয়ে আসার আমন্ত্রণ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফিরিয়ে দিলেন। আগষ্টের শুরুতেই হোয়াইট হাউজের মিডিয়া সচিব সারাহ স্যান্ডার্স জানিয়েছিলেন, ভারতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। “আমি এটুকু আপনাদের বলতে পারি যে, একটি আমন্ত্রণপত্র আমরা পেয়েছি। কিন্তু, এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি”, সাংবাদিকদের তখনই জানিয়েছিলেন স্যান্ডার্স।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। দিল্লির মার্কিন দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রপতির সফর সংক্রান্ত বিষয় নিয়ে একমাত্র হোয়াইট হাউজই কথা বলতে পারবে। গত কয়েকদিন ধরেই মার্কিন কূটনীতিবিদরা ইঙ্গিত দিয়ে যাচ্ছিলেন যে, জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প ভারতে আসার বিমানে উঠছেন না। প্রসঙ্গত, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা দু’বার ভারত সফরে এসেছিলেন। শেষবার এসেছিলেন ২০১৫ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে।

ভারত সফরে আসার আমন্ত্রণ ট্রাম্প ফিরিয়ে দিলেন কেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। ওয়াকিবহালমহল মনে করছে, এই মুহূর্তে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভৌগোলিক রাজনীতি নিয়ে উত্তেজনা এর খুব বড় কারণ। এছাড়া আমেরিকার অনুমোদন ছাড়াই ইরানের থেকে ভারতের তেল কেনার সিদ্ধান্তকেও ট্রাম্প প্রশাসন ভালো চোখে দেখেনি বলেই খবর।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি