৫ মে ২০২৬

ভারতকে আনন্দের খবর জানাল যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ পিএম
ভারতকে আনন্দের খবর জানাল যুক্তরাষ্ট্র

বাংলাপ্রেস ডেস্ক:   ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর তিনি এই সিদ্ধান্তের কথা জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবেদন অনুযায়ী, নতুন ঘোষণায় ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর মূল শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছে। তবে এর আগে আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে কি না—এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে বাণিজ্য বিশ্লেষকদের মধ্যে কার্যকর মোট শুল্কহার নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে।

গত বছরের ২৭ আগস্ট থেকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগ তুলে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন। এতে ভারতের পণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়িয়েছিল ৫০ শতাংশে। নতুন সিদ্ধান্তে মূল শুল্ক কমানো হলেও অতিরিক্ত শুল্ক বহাল থাকলে কার্যকর শুল্কহার ৫০ থেকে কমে ৪৩ শতাংশে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করায় ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি।

মোদি বলেন, বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি ও বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করলে তার সুফল সাধারণ মানুষ পায়। তিনি বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য ট্রাম্পের নেতৃত্বকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন।

এর আগে গত বছরের আগস্টের শুরুতে যুক্তরাষ্ট্র প্রথম দফায় ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। পরে তা আরও বাড়ানো হলে দুই দেশের বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক বলে সমালোচনা করেছিল।

নতুন এই শুল্ক হ্রাসের ঘোষণাকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। দিল্লি আশা করছে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র-ভারত অর্থনৈতিক অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি