ভারতের যোধপুরে জঙ্গি বিমান বিধ্বস্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। খবর এএফপি/বাসস। মঙ্গলবার রাজস্থানের যোধপুর শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে সূত্র জানায়। মিগ-২১ বিমানটি যোধপুরের কাছে ভূমিতে আছড়ে পড়ে এবং আগুন ধরে বিধ্বস্ত হয়। ভাগ্যক্রমে পাইলট বিধ্বস্ত হওয়ার আগে নিরাপদে বেরিয়ে যেতে পেরেছিল। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কোনো সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি বলে সূত্রটি জানায়।
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যোধপুর বিমান ঘাঁটি থেকে জঙ্গি বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয়। এ ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে জুলাই মাসে হিমাচল প্রদেশের কাংরা জেলায় এবং মে মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মিগ-২১ জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে উভয় ঘটনায়ই পাইলট নিহত হয়।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি