৬ মে ২০২৬

ভারতের সংক্রমণ পরিস্থিতি দেখে সতর্ক হোন: ডব্লিউএইচও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভারতের সংক্রমণ পরিস্থিতি দেখে সতর্ক হোন: ডব্লিউএইচও
নিজস্ব প্রতিবেদক : বর্তমানে ভারতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ দেখে সতর্ক হবার আহবান কানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।তিনি ভারতের এ পরিস্থিতি নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন। ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, সাম্প্রতিক ভারতে ফের করোনা সংক্রমণে তিনি উদ্বিগ্ন। ভারতের এই পরিস্থিতিই বিধ্বংসী অনুস্মারক বা পূর্বাভাস দিচ্ছে যে ভাইরাস কী করতে পারে। অর্থাৎ, ভারতে ক্রমাগত যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ তা রীতিমতো ভয়ানক আকার নিতে চলেছে বলেই মন্তব্য করেন ডব্লিউএইচও প্রধান। এরই পাশাপাশি তিনি শুক্রবার বলেন, বিশ্বে ক্রমাগত করোনার বাড়বাড়ন্ত শুধুমাত্র ভ্যাকসিনের অভাবের কারণেই। ভ্যাকসিনেশন পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, টেস্টিং হচ্ছে না, হচ্ছে না চিকিৎসাও। উল্লেখ্য, ভারতে টেস্টিংয়ের পরিমাণ অনেকাংশে বাড়লেও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার এখনো পর্যন্ত অনেকটাই অভাব রয়েছে। অভাব রয়েছে টিকারও। সেক্ষেত্রে রডব্লিউএইচও প্রধানের এই সতর্কবার্তা অনেকটাই প্রাসঙ্গিক। টিকাকরণের পরিমাণ বাড়ানোর পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার উন্নতি না হলে পরবর্তী সময় যে আরো ভয়াবহ হয়ে উঠতে চলেছে ভারতের পরিস্থিতি তা ডব্লিউএইচও প্রধানের বক্তব্যেই স্পষ্ট। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি